spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeরাজনীতিপুনরায় তৃণমূলের দেওয়াল লিখনে কাদা লাগানো নিয়ে চাঞ্চল্য রঘুনাথপুরে

পুনরায় তৃণমূলের দেওয়াল লিখনে কাদা লাগানো নিয়ে চাঞ্চল্য রঘুনাথপুরে

-

আবারও তৃণমূলের দেওয়াল লিখনে কাদা লাগানোর অভিযোগ। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের পোস্টারের রং লাগানোর অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায়। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তির বাতাবরণ করার চেষ্টা করছে বিরোধীরা।

সেই জন্যই তৃণমূলের দেওয়াল বেছে বেছে কাদা লেপে দেওয়া হচ্ছে। কোথাও আবার পতাকা, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষ অভিযোগ করেন,”দিনের আলোয় এইসব করার ক্ষমতা নেই।

রাতের অন্ধকারে কাপুরুষের মতো বিরোধী দলের কর্মীরা তৃণমূলের দেওয়াল লিখন মুছে দিচ্ছে উল্টোপাল্টা কথা বলছে। তবে এইসব করে কোন লাভ নেই মানুষ আমাদের পাশেই রয়েছে।”

পাল্টা দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান,”তৃণমূল নিজেরাই এইসব ঘটনা ঘটাচ্ছে।

কারণ এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয় বিজেপি। আর মানুষ ওদের প্রত্যাখ্যান করছে এর থেকেই প্রমাণ হচ্ছে। অন্যদিকে বিজেপির হাত শক্ত হচ্ছে।”

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts