spot_img
Saturday, March 21, 2026
Durgapur
clear sky
18.1 ° C
18.1 °
18.1 °
85 %
0.5kmh
1 %
Sun
30 °
Mon
33 °
Tue
36 °
Wed
38 °
Thu
38 °
Homeখেলাসৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দুর্গাপুরে গড়ে উঠবে অত্যাধুনিক ক্রিকেট গ্রাউন্ড

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দুর্গাপুরে গড়ে উঠবে অত্যাধুনিক ক্রিকেট গ্রাউন্ড

-

দুর্গাপুরে শুরু হতে চলেছে ক্রিকেটের এক নতুন অধ্যায় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপুর নগর নিগমের অধীন ভগৎ সিং ক্রীড়াঙ্গন পেতে চলেছে আধুনিক উন্নত পরিকাঠামো। মাঠের সার্বিক উন্নয়নে সমস্ত খরচ বহন করবে সিএবি, এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালে যোগ দিয়ে এই ঘোষণা করেন সিএবি র সভাপতি। আট দিন ধরে চলা এই অনুষ্ঠানকে ঘিরে শহরবাসীর মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা আবহ। বিশেষ করে অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভগৎ সিং  ক্রীড়াঙ্গন চত্বর উপচে পড়ে তরুণ ক্রিকেটার, ক্রিকেট অনুরাগী মানুষজন এবং বিভিন্ন ক্লাবের সদস্যদের ভিড়। সৌরভ গঙ্গোপাধ্যায় কে সামনে থেকে দেখার  পাশাপাশি দুর্গাপুরের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তার আশ্বাস শুনতে মুখিয়ে ছিলেন সকলেই। মঞ্চ থেকে  খুদেদের অটোগ্রাফ দিলেন মহারাজ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এই মাঠের পরিকাঠামো অনেক বড় ভবিষ্যতে এখান থেকে আরও বেশি করে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসুক সেটাই আমাদের লক্ষ্য। ক্রিকেট খেলার জন্য যে পরিকাঠামো দরকার সবকিছুই আমরা তৈরি করে দেবো। এর জন্য কোনও অর্থ লাগবে না। সম্পূর্ণ খরচ খরচ বহন করবে সিএবি। দুর্গাপুরের ক্রিকেটকে আমরা জাতীয় স্তরে তুলে ধরতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশনের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা। এদিন ফুটবল, খোখো, কাবাডি ব্যাডমিন্টন, দাবা পাওয়ার লিফটিং সহ অ্যাথলেটের বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয়দের নিজের হাতে পুরস্কৃত করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সিএবি র উদ্যোগে দুর্গাপুরের ক্রিকেট চর্চার নতুন দিগন্ত খুলবে বলে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা। আধুনিক সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে এই মাটি থেকেই জাতীয় আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার উঠে আসবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল ।

সমরেন্দ্র দাস, Lcw INDIA দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts