spot_img
Wednesday, September 9, 2026
Durgapur
light rain
27.2 ° C
27.2 °
27.2 °
87 %
2.1kmh
100 %
Thu
32 °
Fri
31 °
Sat
32 °
Sun
32 °
Mon
32 °
Homeরাজনীতিদুর্গাপুর থেকে বিজেপিকে নিশানা তৃণমূল জেলা সভাপতির

দুর্গাপুর থেকে বিজেপিকে নিশানা তৃণমূল জেলা সভাপতির

-

রাজ্য বাজেটকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারের শিল্পনীতি ও বাজেট ঘোষণাকে ফাঁকা প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেন। দুর্গাপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্যের জনমুখী বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সাংবাদিক বৈঠক শেষে লক্ষ্মীর হাঁড়ি নিয়ে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা। যেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক পঙ্কজ রায় সরকার, যুব সভাপতি পার্থ দেওয়াসি, ছাত্র পরিষদের সভাপতি অভিনব ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “কিছুদিন আগে বিজেপি সরকার বাজেট পেশ করে শিল্প করিডোরের ঘোষণা করেছে। কিন্তু শুধু করিডর হলে পেট ভরবে না। মানুষের খাবার চাই, কাজ চাই। দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা, এমএএমসি, বিওজিএল সব বন্ধ পড়ে আছে। আগে এই কারখানাগুলোই চালু করার ব্যবস্থা করা হোক।”

তিনি আরো বলেন, “বিজেপির সাংসদ থাকাকালীন সুরিন্দার সিং আলুওয়ালিয়া কখনো এই কারখানাগুলো খোলার দাবি তোলেনি। অথচ তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ সংসদে এই বিষয়টি তুলে ধরেছেন। বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে। কিন্তু তাতে কোন লাভ হবে না। রাজ্যের জনমুখী বাজেটের কাছে বিজেপি ধরাশায়ী হয়ে গেছে।”

এদিনের কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বাজেট ও উন্নয়নমূলক প্রকল্পের পক্ষে জনসমর্থন আরো জোরদার করার বার্তা দেয় তৃণমূল নেতৃত্ব।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts