spot_img
Sunday, June 7, 2026
Durgapur
overcast clouds
28.4 ° C
28.4 °
28.4 °
84 %
1.9kmh
91 %
Mon
43 °
Tue
43 °
Wed
45 °
Thu
43 °
Fri
35 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে ট্রাকের ধাক্কায় ডিভাইডারে চারচাকা, অল্পের জন্য রক্ষা

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় ডিভাইডারে চারচাকা, অল্পের জন্য রক্ষা

-

ট্রাকের ধাক্কা, ডিভাইডারে উঠল চারচাকা। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভিড়িঙ্গি মোড়ে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডিভিসি মোড় হয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রাণীগঞ্জের দিকে একটি চার চাকার গাড়ি যাচ্ছিল। তখনই একটি ট্রাক ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িটি ডিভাইডারের উপর উঠে যায়।

তবে হতাহতের কোনো খবর নেই। রাজীব সিং বলেন,”আমি গাড়ি নিয়ে ডিভিসি মোড় হয়ে জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকে যাচ্ছিলাম। ভিড়িঙ্গি মোড়ের সামনে একটি ট্রাক আমার গাড়িটিকে ধাক্কা মারে। তারপরেই আমার গাড়িটি ডিভাইডারে উঠে যায়। প্রাণ বাঁচলো এটাই ভাগ্যের।”

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts