spot_img
Sunday, June 7, 2026
Durgapur
overcast clouds
28.4 ° C
28.4 °
28.4 °
84 %
1.9kmh
91 %
Mon
43 °
Tue
43 °
Wed
45 °
Thu
43 °
Fri
35 °
Homeখেলাসি-জোন স্পোর্টিং ক্লাবের ক্রিকেট চ্যাম্পিয়ন পাওয়ার হাউস

সি-জোন স্পোর্টিং ক্লাবের ক্রিকেট চ্যাম্পিয়ন পাওয়ার হাউস

-

রবিবার অর্থাৎ ২৫ শে মে দুর্গাপুর C- Zone  ম্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং সমাজসেবী গনেশ সিংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দুর্গাপুরের আটটি দল অংশগ্রহণ করেছিল, দলগুলি যথাক্রমে হর্ষবর্ধন ফাইটার, নইম নগর, ফাইটার ইলেভেন, দুর্গাপুর লিজেন্ড, আমরা কজন, পাওয়ার হাউস, ওম নমঃ শিবায় এবং ২৯ বয়েস। এলাকার প্রাক্তন খেলোয়াড়রা ও  উদ্যোক্তারা  খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে টুর্নামেন্টের সূচনা করা হয়। এই টুর্নামেন্ট প্রসঙ্গে উদ্যোক্তা গণেশ সিং জানান এটি তাদের দ্বিতীয় বর্ষের আয়োজন।

একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে “হর্ষবর্ধন ফাইটারস” এবং “পাওয়ার হাউস” দুটি দল চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্যায়ে খেলায় দুটো দলের মধ্যে একটা উপভোগ্য ক্রিকেট দেখা যায়। যে কোন খেলায় জয় পরাজয় নিশ্চিত সেইমতো দুর্গাপুর সি- জোন  স্পোর্টিং ক্লাবের দ্বিতীয়  বর্ষের ক্রিকেট টুর্নামেন্টে  “পাওয়ার হাউস” টিম ২০২৫ এর চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। এরপর এই টুর্নামেন্টের পুরস্কার হিসেবে উইনার্স দলের হাতে চার হাজার টাকা নগদ এবং সুদৃশ্য ট্রফি ও রানার্স দলের হাতে তিন হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও প্রতিটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান ও বেস্ট ফিল্ডার কে পুরস্কৃত করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দেখা যায়  ক্রীড়া উৎসাহী মানুষজনকে মাঠে ভিড় জমাতে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts