spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeখেলাবিশ্ব ফুটবল দিবসে দুর্গাপুরে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ও মহিলা ফুটবল শিবিরের সূচনা

বিশ্ব ফুটবল দিবসে দুর্গাপুরে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ও মহিলা ফুটবল শিবিরের সূচনা

-

১৫ ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন খুঁটি পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির। আজ আজ রবিবার ২৫শে মে বিশ্ব ফুটবল দিবস। এই দিন রানা প্রতাপ রোডে দুর্গাপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ময়দানে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব তাদের মহিলা ফুটবল শিবিরের প্রশিক্ষণ শুরু করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের উদীয়মান তারকা ফুটবলার সায়ন ব্যানার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, বিশিষ্ট সমাজসেবী সমাজসেবী পঙ্কজ রায় সরকার, উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআই (বি) পিন্টু মুখার্জি, প্রাক্তন পুরোমাতা ধৃতি ব্যানার্জি জালান, অঙ্কিতা চৌধুরী, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সদস্য সমর্থকরা।

এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা ফুটবলারদের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নেন। এরপর আজকের প্রধান অতিথি কলকাতা ইস্টবেঙ্গল কবে ক্লাবের ফুটবলার সায়ন ব্যানার্জি সহ বিশিষ্ট অতিথিদের লাল হলুদ গোলাপ দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর তারকা ফুটবলার সায়ন ব্যানার্জি বলে কিক মেরে প্রশিক্ষণের সূচনা করেন। কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার সায়ন ব্যানার্জি জানান খুব ভালো লাগছে এরকম একটা প্রচেষ্টা দেখে। আগামী দিনে তাদের শুভকামনা জানান। এরপর দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা দলের অধিনায়ক “মারিয়া” বলেন স্থানীয় মেয়েদের নিয়ে অনেক দিনের একটা ফুটবল দল করার ইচ্ছে আজ বাস্তবায়িত হল। খুব ভালো লাগছে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে ভালো লাগছে। কর্মকর্তারা তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে সেটা যথাযথভাবে রক্ষা করার চেষ্টা করবেন।

বর্তমানে এই প্রশিক্ষণ শিবিরে সপ্তাহে তিন দিন প্রশিক্ষণ চলবে, আগামী দিনে আরো বর্ধিত করা হবে। আজ আজ দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা ফুটবলারদের দুটি দলে ভাগ করে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যদি কোন মহিলা ফুটবলার এই প্রশিক্ষণ শিবির অংশগ্রহণ করতে চায় তারা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts