spot_img
Thursday, July 23, 2026
Durgapur
overcast clouds
29.7 ° C
29.7 °
29.7 °
67 %
4.5kmh
100 %
Thu
32 °
Fri
33 °
Sat
34 °
Sun
36 °
Mon
35 °
Homeদুর্গাপুরদুর্গাপুরের প্রথমবার ইন্টারন্যাশনাল মাস্টার্স গেমস

দুর্গাপুরের প্রথমবার ইন্টারন্যাশনাল মাস্টার্স গেমস

-

দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন এবার সাক্ষী হতে চলেছে এক আন্তর্জাতিক ক্রীড়া উৎসবের আগামী একুশে নভেম্বর বিকেল চারটে জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে সপ্তম ইন্টারন্যাশনাল ইনভিটেশন মাস্টার্স গেমস ২০২৫। যা চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। মাস্টার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর ব্যবস্থাপনায় এবং দুর্গাপুর কালচার এন্ড স্পোর্টস একাডেমীর পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে চলা এই মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, রাজ্যের সমস্ত জেলা ভিন্ন রাজ্যের মতো পাঞ্জাব, এমনকি সীমান্ত পেরিয়ে নেপাল থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন। এই গেমসের উদ্যোক্তা বুলু মন্ডল জানিয়েছেন, “এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ৬৪০ জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন। মূলত অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে আয়োজিত এই মাস্টার্স মিটে অংশ নেবেন ৩০ বছর বয়স থেকে শুরু করে ৮৫ বছর বয়সী অভিজ্ঞ অ্যাথলেটরা।”

স্বাস্থ্য খেলাধুলা ও সুস্থ জীবন যাপনের বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর আয়োজিত এই আন্তর্জাতিক মাস্টার্স গেমস ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশ-বিদেশের অভিজ্ঞ খেলোয়াড়দের অংশগ্রহণ নিঃসন্দেহে দুর্গাপুরবাসীর জন্য বাড়তি আকর্ষণ। আগামী ২১ শে নভেম্বর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রধান বিশিষ্ট ক্রীড়াবিদরা এবং শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। তিন দিনব্যাপী এই মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts