spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরমহকুমা হাসপাতালে রক্তের সংকট নিরসনে গুরুদুয়ারা জগত সুধার

মহকুমা হাসপাতালে রক্তের সংকট নিরসনে গুরুদুয়ারা জগত সুধার

-

দুর্গাপুর মহাকুমা হাসপাতালে রক্তের সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখল “গুরুদুয়ারা জগত সুধার”। সমাজসেবক বান্টি সিং এর নেতৃত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক মেগা রক্তদান শিবির, যেখানে প্রায় ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শুধু রক্তদান কর্মসূচি নয়, রোগীদের চিকিৎসা সুবিধার আরও একধাপ উন্নত করতে গুরুদুয়ারা জগত সুধারের পক্ষ থেকে হাসপাতালে প্রদান করা হয় অত্যাধুনিক ইএনটি এন্ডোসকপি ইন্সট্রুমেন্ট। এদিন এই যন্ত্রটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়াও এদিন হাসপাতালের প্রধান ভবন থেকে নবনির্মিত ১০০ শয্যাবিশিষ্ট কোভিড ভবনের সংযোগকারী রাস্তার উপর আচ্ছাদন তৈরীর প্রকল্প এবং হাসপাতালের স্টোররুমের সংস্কারের শিলান্যাস করা হয়। একাধিক সামাজিক ও পরিকাঠামোগত উদ্যোগে দিনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং, গুরু তেগ বাহাদুর স্কুলের অধ্যক্ষা এবং স্কুলের প্রশাসনিক কর্তারা। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সমস্ত কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয়। প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান, মহকুমা হাসপাতালে রক্তের সংকট দেখা দেওয়ায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন দুর্গাপুর গুরুদুয়ারা জগত সুধার। এছাড়াও হাসপাতালের প্রধান ভবন থেকে নবনির্মিত ভবন পর্যন্ত আচ্ছাদন এবং স্টোর রুমের সংস্কারের শিলান্যাস করা হয়।

অন্যদিকে দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, হাসপাতালের রোগীদের সুবিধার্থে খুব ভালো উদ্যোগ।রক্তদান শিবির ও চিকিৎসা পরিষেবা উন্নয়নে এই ধরনের উদ্যোগ দুর্গাপুর হাসপাতালে পরিষেবা বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রক্তের সংকট দূর করে অসংখ্য প্রাণ বাঁচাতে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী গুরুদুয়ারা জগত সুধারের প্রতিনিধি বান্টি সিং।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts