spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরজলসংকটে বিপর্যস্ত বিধাননগর হাউজিংয়ের বাসিন্দারা

জলসংকটে বিপর্যস্ত বিধাননগর হাউজিংয়ের বাসিন্দারা

-

দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের বিধান নগর হাউসিং কলোনিতে তীব্র জল সংকট ঘিরে উত্তেজনা চরমে। হাউজিং দপ্তরের স্থানীয় অফিসে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীর একাংশ। নেতৃত্বে ছিলেন এলাকার বহু মহিলা। স্থানীয়দের অভিযোগ, বিধান নগর সরকারি হাউজিং আবাসনে জল সরবরাহের দায়িত্বে রয়েছে দুর্গাপুর নগর নিগম। পাইপলাইন মেরামতির জন্য নিগম কর্তৃপক্ষ মাইকিং করে জানিয়েছিল চলতি মাসের ১০ তারিখে ২০ তারিখ পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। তবে অভিযোগ ২৪ তারিখ পেরিয়ে গেল জল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি।

অন্যদিকে নগর নিগমের প্রশাসনিক মন্ডলের পক্ষ থেকে ধর্মেন্দ্র যাদব জানান, “এখনো পাইপ লাইনের কাজ সম্পূর্ণরূপে হয়নি। তাই বাসিন্দাদের কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সম্ভবত আগামী দু’একদিনের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হবে।”

এলাকাবাসীর আরও অভিযোগ পাইপলাইন মেরামতির কাজ শেষ হলেও হাউসিং দপ্তরের কিছু ভাল্ভ ম্যান ইচ্ছাকৃতভাবে জল সরবরাহে বাধা দিচ্ছেন। যার জেরে বহু পরিবার এখনো মারাত্মক জল সংকটের মুখে। এই অভিযোগের জেরে সোমবার বিক্ষুব্ধ বাসিন্দারা হাউজিং অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করতে হবে। এদিন বিক্ষোভ চলাকালীন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় প্রশাসন ও দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি সামলাতে উদ্যোগী হন।

সমরেন্দ্র দাস,Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts