spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরউখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্পে মহিলা আবাসিক ট্রায়াল

উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্পে মহিলা আবাসিক ট্রায়াল

-

পশ্চিম বর্ধমান জেলায় মহিলা ফুটবলের উন্নতির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্প। জেলার পিছিয়ে পড়া অথচ প্রতিভাবান মহিলা ফুটবলারদের এগিয়ে দিতে ২৫ ও ২৬ শে নভেম্বর ক্যাম্প প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো দুদিনের বাছাই পর্ব। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের আবাসিক ক্যাম্প। যেখানে ৩০ থেকে ৩৫ জন মেয়েকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হবে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক ফুটবল জগতে। দুদিনের এই বাছাই পর্ব অনুষ্ঠানে রাজ্যের নানা প্রান্ত যেমন পশ্চিম বর্ধমান ছাড়াও বাঁকুড়া পুরুলিয়া ও মেদিনীপুর জেলা থেকে প্রায় ৮০ জন মহিলা ফুটবলার ট্রায়ালে অংশ নেন। ফুটবলের প্রতি তাদের আগ্রহ, নিষ্ঠা এবং নিজেদের সামাজিক সীমাবদ্ধতাকে ভেঙে এগিয়ে আসার দৃশ্য নজর কেড়েছে কোচিং ক্যাম্পের কর্তৃপক্ষেরও। বাঁকুড়া ছাতনা থেকে আসা এক অভিভাবক জানান, “এর আগেও এই ক্যাম্পে অনেকে প্রশিক্ষণ নিয়ে ভালো ফল করেছে।  তাই মেয়েদের উন্নতির উদ্দেশ্যে আবারো এখানে নিয়ে আসা হয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারকে।”

অন্যদিকে ফুটবলের স্বার্থে এই উদ্যোগ নিয়ে ক্যাম্পের হেড কোচ তীর্থ চ্যাটার্জি বলেন, “অনেক মেয়ের প্রতিভা থাকা সত্ত্বেও অর্থাভাবের জন্য তারা নিজেদের জেলা বা গ্রামের বাইরে খেলার সুযোগ পায় না। তাদের জন্য একটি সঠিক প্ল্যাটফর্ম তৈরীর লক্ষ্যেই এই আবাসিক ক্যাম্প শুরু করা হয়েছে”

এই ক্যাম্পে  রয়েছেন আরও দুজন সহকারী কোচ, যাদের সমন্বিত প্রশিক্ষণে এলাকার মেয়েরা ইতিমধ্যে বিভিন্ন ক্লাবে সাফল্যের সঙ্গে খেলছে। ক্যাম্পে মহিলাদের থাকা খাওয়া এবং পড়াশোনা সম্পূর্ণ সুযোগ বিনামূল্যে দেওয়া হয়। কেবল ফুটবল নয়, তাদের সার্বিক বিকাশের ওপরও জোর দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই এখানকার মেয়েদের জেলা- রাজ্য পেরিয়ে আগামী দিনে জাতীয় স্তরে তুলে ধরা। মহিলা ফুটবলকে সামনে রেখে এমন মানবিক ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীরা উখরা পূজারী ফুটবল কোচিং ক্যাম্পের ভুয়সী প্রশংসা করেছেন। এই ক্যাম্প শুধু ফুটবলারই তৈরি করছেন না – তৈরি করছে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম।

সমরেন্দ্র দাস,Lcw India উখড়া

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts