spot_img
Saturday, March 21, 2026
Durgapur
clear sky
18.1 ° C
18.1 °
18.1 °
85 %
0.5kmh
1 %
Sun
30 °
Mon
33 °
Tue
36 °
Wed
38 °
Thu
38 °
Homeসর্বশেষমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা

-

আজ থেকে রাজ্যে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ২০২৬। পাণ্ডবেশ্বর বিধানসভা বিভিন্ন স্কুলে গড়ে ওঠা পরীক্ষা কেন্দ্রগুলিতে সাধারণ ছাত্র ছাত্রীরা অংশ নিচ্ছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। পরীক্ষার্থীতে যাতায়াতের সুবিধার্থে এক প্রশংসনীয় উদ্যোগ নিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিধানসভার অন্তর্গত সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়েছে। বুধবার পাণ্ডবেশ্বর রাখাল চন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে এই পরিষেবার অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক নিজে। উপলক্ষে বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বলেন, “পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

পরীক্ষার দিনগুলিতে যাতে কোন পড়ুয়ার অসুবিধা না হয় সে কারণেই বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হলো। পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের পাশাপাশি পরীক্ষার্থীদের বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেবে এই টোটো পরিষেবা।”

এলাকার অভিভাবক ও পরীক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে পরীক্ষার চাপের মধ্যে এই ধরনের সহায়তা ছাত্র-ছাত্রীদের মানসিকভাবে অনেকটাই স্বস্তি দেবে।

সমরেন্দ্র দাস, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts