spot_img
Saturday, September 19, 2026
Durgapur
scattered clouds
28.2 ° C
28.2 °
28.2 °
89 %
1kmh
41 %
Sat
29 °
Sun
30 °
Mon
34 °
Tue
35 °
Wed
32 °
Homeদুর্গাপুরপানীয় জলের দাবিতে বিক্ষোভে উত্তাল দুর্গাপুরে শ্রীপল্লী এলাকা

পানীয় জলের দাবিতে বিক্ষোভে উত্তাল দুর্গাপুরে শ্রীপল্লী এলাকা

-

পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় একটিও সরকারি টিউবওয়েল না থাকায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেই খুব থেকে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ জাগান তাঁরা।
স্থানীয়দের অভিযোগ একাধিকবার দুর্গাপুর নগর নিগমকে বিষয়টি জানানো হলো সমস্যার স্থায়ী সমাধান হয়নি সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এলাকায় টিউবের বসানোর কাজ শুরু হলেও অভিযোগ উঠেছে এলাকার প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা সেই কাজ বন্ধ করে দেন।

এলাকায় টিউবওয়েল বসানোর কাজ প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা বন্ধ করে দিলে প্রতিবাদে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। বৃক্ষ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “কারা বিক্ষোভ করছে এবং কে এই কাজ বন্ধ করেছে তা জানা নেই তবে টিউবওয়েল বসানোর অনুমোদন যখন হয়েছে নিশ্চয়ই কাজ হবে।”

বিষয়টি নিয়ে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “আসলে কন্ট্রাক্টার বুঝে উঠতে পারছেন না তৃণমূলের কোন নেতাকে ধরলে বাকার অনুমতিতে তিনি কাজটা করতে পারবেন।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা আরতীব রয়েছে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন দ্রুত টি রুবেল বসানোর কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটেরও হুঁশিয়ারিও দেন তাঁরা। এখন দেখার বিষয় কবে এই জলসঙ্কটের স্থানীয় সমাধান হয় এবং প্রশাসনই বা কি ব্যবস্থা গ্রহণ করেন!!

সমরেন্দ্র দাস, Lcw INDIA দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts