spot_img
Tuesday, May 12, 2026
Durgapur
haze
30.2 ° C
30.2 °
30.2 °
70 %
2.1kmh
75 %
Tue
30 °
Wed
39 °
Thu
41 °
Fri
42 °
Sat
39 °
Homeসর্বশেষবেসরকারি স্কুলের হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

বেসরকারি স্কুলের হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

-

অন্ডাল বিমান নগরী চত্বরে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের হোস্টেল থেকে এক ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ছাত্রের নাম মজিদ আনসারী (১৫)। সে ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও স্কুল সূত্রে জানা গেছে বুধবার দুপুরে হোস্টেলের একটি কক্ষে মজিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সহপাঠীরা, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের বাড়ি মৃত ছাত্রের বাড়ি, পুরুলিয়ার নিতুরিয়া থানায় এলাকায়। প্রায় পাঁচ বছর আগে সে এই ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয় এবং সে এই স্কুলের হোস্টেলেই থাকতো। ছাত্রের বাবা মোবারক আনসারী জানান, “বুধবার বিকেল চারটা নাগাদ স্কুল কর্তৃপক্ষের তরফে ফোন করে জানানো হয় তার চেয়ে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত হাসপাতালে পৌঁছে তিনি ছেলের মৃত্যুর খবর পান।”

পরিবারের তরফে জানানো হয়েছে শবে বরাত উপলক্ষে বাড়ি না যাওয়ার বিষয়টি নিয়ে কোন অস্বাভাবিক মানসিক চাপের কথা তারা জানতেন না। মৃত ছাত্রীর কাকা ও জানিয়েছেন, “গত বছর মজিদ ওইদিন হোস্টেলেই ছিল।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অরডাল থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। অন্ডাল এসিপি দীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতদেহ ময়নাতনদের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। এই ঘটনায় স্কুল চত্বর ছাত্রের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্যুরো রিপোর্ট, Lcw India অন্ডাল

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts