spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeসর্বশেষদোল উৎসবে শ্যামলা অঞ্চলে দুটি ঢালাই রাস্তার শিলান্যাস

দোল উৎসবে শ্যামলা অঞ্চলে দুটি ঢালাই রাস্তার শিলান্যাস

-

দোল উৎসবের শুভদিনে শ্যামলা অঞ্চলের প্রায় এক কোটি টাকা ব্যয় দুটি ঢালাই রাস্তার শিলান্যাস ও উদ্বোধন করা হলো।

পথশ্রী প্রকল্পের ৭৩ লক্ষ টাকা এবং পঞ্চায়েত সমিতির তহবিলের ৩১ লক্ষ টাকায় রাস্তা দুটি নির্মিত হচ্ছে। প্রথম রাস্তা শ্যামলা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তিলকা আদিবাসী পাড়া হয়ে ছত্রিশগন্ডা গেট পর্যন্ত প্রায় ১.৪৫ কিলোমিটার দীর্ঘ। দ্বিতীয়টি উত্তেশ্বর মন্দির থেকে শ্যামলা বাদ্যকর পাড়া পর্যন্ত।

এদিন নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি সিদ্ধার্থ রানা এবং শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল, প্রাক্তন উপপ্রধান দেবব্রত গড়ি, পঞ্চায়েত সদস্যা ঝরনা বাদ্যকর সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আগামী দিনে এলাকাবাসীর প্রয়োজনে আরও উন্নয়নমূলক কাজ এই এলাকায় করা হবে। এলাকায় দুটি অত্যন্ত প্রয়োজনীয় রাস্তার শিলান্যাস হওয়ায় খুশির হাওয়া গ্রামবাসীদের মধ্যে।

রাকেশ লাহা, Lcw India জামুরিয়া

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts