spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
29.2 ° C
29.2 °
29.2 °
89 %
2.1kmh
100 %
Sun
29 °
Mon
35 °
Tue
35 °
Wed
32 °
Thu
29 °
Homeদুর্গাপুরDSP ও ASP লাইসেন্সি আবাসনে বসবাসকারীদের বিক্ষোভ মিছিল

DSP ও ASP লাইসেন্সি আবাসনে বসবাসকারীদের বিক্ষোভ মিছিল

-

DSP ও ASP কারখানা কর্তৃক প্রদত্ত লাইসেন্সি আবাসন গুলিতে বসবাসকারী জনগণ শুক্রবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরী দুটি কেন্দ্র থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অমানবিক আচরণের কারণে র‍্যালির আয়োজন করে। র‍্যালি দুটি যথাক্রমে – একটি দুর্গাপুরের এ জোনের আশিশ মার্কেট থেকে এবং অন্যটি বি জোনের ভারতী মোড় থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে অবশেষে রাজীব গান্ধী স্মারক ময়দানে শেষ হয়।

ডিএসপিও ও এএসপি কারখানার এক সময়ে কর্মরত শ্রমিকরা আইনি চুক্তির মাধ্যমে লাইসেন্সে আবাসন গুলি নিয়েছিলেন। কিন্তু বর্তমানে কর্তৃপক্ষ সেই চুক্তি ভঙ্গ করে ওই সমস্ত আবাসনের নাগরিকদের জবরদস্তি নতুন চুক্তির আওতায় আনার চেষ্টা করছে। যেখানে আবাসনে বসবাসকারী নাগরিকদের বর্তমান চুক্তিতে পূর্বের চুক্তির থেকেও কয়েক হাজার গুণ বেশি মূল্য দিতে হবে শ্রমিকদের। তারই প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি দেখালো কর্তৃপক্ষ তাতে তাদের জায়গায় অনড় রয়েছে।

সেই কারণে আজ ওই সমস্ত লাইসেন্স কোয়ার্টারে বসবাসকারী নাগরিকরা এবং দুর্গাপুর ফিল্ড টাউনশিপ লাইসেন্সিং অনার্সঅ্যাসোসিয়েশনন সংগঠিতভাবে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে র‍্যালির আয়োজন করে। র‍্যালির আয়োজন করে দুর্গাপুর ইস্পাত লাইসেন্সিং কোয়াটারস অ্যাসোসিয়েশনের পক্ষে সুদীপ্ত কুমার নাগ জানান ইস্পাত কর্তৃপক্ষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিগত দিনের মতন আমরা আজও আমাদের প্রতিবাদে একই জায়গায় অবস্থান করছি।

অন্যদিকে লাইসেন্সিং কোয়ার্টারে বসবাসকারী নাগরিক অনিতা চক্রবর্তী জানান আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। যত তাড়াতাড়ি সম্ভব তাদের নতুন চুক্তি প্রত্যাহার করে পুরনো চুক্তি বলবৎ রাখুন যদি তারা আমাদের এই দাবি মানতে রাজি না হন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন।
এদিন দুর্গাপুর ও অ্যালয় স্টিলস ইস্পাত সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ে শতাধিক নাগরিক র‍্যালিতে অংশগ্রহণ করেন। তাদের একটাই দাবি কোম্পানি তাদের নতুন চুক্তি প্রত্যাহার করুন নচেৎ তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts