spot_img
Saturday, June 20, 2026
Durgapur
broken clouds
31.9 ° C
31.9 °
31.9 °
58 %
3.1kmh
83 %
Sun
41 °
Mon
41 °
Tue
41 °
Wed
41 °
Thu
38 °
Homeদুর্গাপুরমর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি, আহত ১ শিশু সহ তিন জন

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি, আহত ১ শিশু সহ তিন জন

-

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়!
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ফলের দোকানে ধাক্কা পুলিশ লেখা চারচাকা গাড়ি!

মঙ্গলবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় জোনাল মার্কেটের সামনে হঠাৎই একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানের সামনে কয়েকজন ক্রেতা ফল কিনছিলেন। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয়দের চেষ্টায় তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির আহত বিমল দাস বলেন, কিছু বুঝে ওঠার আগেই একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

দুর্ঘটনায় এক শিশু সহ মোট তিনজন আহত হয়। আহতদের দ্রুত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুসহ একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে এডিপিসি ট্রাফিক ACP দুর্গাপুর রাজকুমার মালাকার জানান, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও এক শিশু সহ তিন জন আহত হয়। ঘাতক গাড়ির বিস্তারিত জানতে খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ঠিক কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় সে বিষয় নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts