spot_img
Saturday, September 19, 2026
Durgapur
scattered clouds
30.2 ° C
30.2 °
30.2 °
79 %
5.1kmh
40 %
Sat
30 °
Sun
32 °
Mon
33 °
Tue
35 °
Wed
33 °
Homeদুর্গাপুরইফতারের আসরে সম্প্রীতির অনন্য নজির! হাজার মানুষের মিলনমেলা

ইফতারের আসরে সম্প্রীতির অনন্য নজির! হাজার মানুষের মিলনমেলা

-

পবিত্র রমজান মাস উপলক্ষে দুর্গাপুরের প্রান্তিকা সংলগ্ন তালতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল এক হৃদয়স্পর্শী “দাওয়াত- ই- ইফতার” অনুষ্ঠান। সম্প্রীতি, সৌভাতৃত্ব এবং মানবিকতার এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলো এই আয়োজন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত, জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি উত্তম মুখার্জি, জেলা ছাত্র সভাপতি অজয় দেবনাথ, দু নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রান্তিকা মসজিদের ইমাম শেখ রাফিজুল ইসলাম, মসজিদ কমিটির সম্পাদক শেখ আনোয়ার। 

অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে শেখ জসীমউদ্দীন, হাসিবুল, কারিবুল, সালিম, মহিবুল ও সুবির শেখ। ইফতার শুরু হওয়ার আগে উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে আন্তরিকভাবে সম্বর্ধনা জানানো হয়।

এ অনুষ্ঠানের অধীর মজুমদার বলেন ইফতারে অংশগ্রহণ করা সত্যিই সৌভাগ্যের বিষয় মুসলিম সম্প্রদায়ের মানুষ সারাদিন রোজা রেখে নিষ্ঠাও ধৈর্যের সঙ্গে এই আয়োজন করে। তা মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন। তাঁরা সকলের জন্য আল্লাহর কাছে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের প্রার্থনা করেন।

এই প্রথম বছরে এমন সুন্দর আয়োজন এর জন্য প্রধান উদ্যোক্তা শেখ আমিরুল জানান এলাকার সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া ছিল এই ইফতারের মূল উদ্দেশ্য।

তালতলা স্পোটিং ক্লাবের এই উদ্যোগে গোটা এলাকায় যেন এক উৎসবের আবহও তৈরি হয়। বিভিন্ন প্রান্তের প্রায় এক হাজার মানুষের উপস্থিতিতে এই ইফতার অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে অংশগ্রহণ করে ভাতৃত্বের এক অনন্য উদাহরণ গড়ে তোলে।

এই ধরনের উদ্যোগ সমাজে শান্তি সম্প্রীতি ও একতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- যা আজকের সময় অত্যন্ত প্রয়োজনীয়।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts