spot_img
Wednesday, August 5, 2026
Durgapur
overcast clouds
30.5 ° C
30.5 °
30.5 °
71 %
2.7kmh
100 %
Wed
33 °
Thu
26 °
Fri
29 °
Sat
34 °
Sun
34 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে ইস্পাত আবাসনে ডেঙ্গু আতঙ্ক, এক ব্যক্তির মৃত্যু!

দুর্গাপুরে ইস্পাত আবাসনে ডেঙ্গু আতঙ্ক, এক ব্যক্তির মৃত্যু!

-

দুর্গাপুরে গরম পড়ার সঙ্গে সঙ্গে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। ইস্পাত নগরীর সেকেন্ডারি রোড এলাকায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনোজ কুমার দাস, বয়স বয়স আনুমানিক ৪৬ বছর, নামে এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সার্ভে কর্মী কবিতা চৌধুরী জানান, “মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে, উনি বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।”

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও পরে অবস্থার অবনতি হয় এবং মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।  এরপরে ১৩ই মার্চ তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয় নি। ১৫ ই মার্চ তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ করে পৌঁছান দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন সম্ভবত সেই সব জায়গা থেকেই তিনি অসুস্থ থাকার কারণে ডেঙ্গুর জীবাণু তার দেহে মেলে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ইতিমধ্যে এলাকায় কী কীটনাশক স্প্রে করা হয়েছে এবং বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। এলাকায় নজরদারি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts