spot_img
Tuesday, August 4, 2026
Durgapur
moderate rain
28.7 ° C
28.7 °
28.7 °
80 %
2.1kmh
100 %
Wed
35 °
Thu
28 °
Fri
26 °
Sat
32 °
Sun
33 °
Homeসর্বশেষ১৮ চাকার ট্রেডার ট্রেলার পিষে দিল তিনটি মোটরসাইকেল, ক্ষতিগ্রস্ত একটি চার চাকা!

১৮ চাকার ট্রেডার ট্রেলার পিষে দিল তিনটি মোটরসাইকেল, ক্ষতিগ্রস্ত একটি চার চাকা!

-

১৮ চাকার ট্রেলারের ধাক্কায় চাপা পড়লো তিনটি মোটরসাইকেল !
ক্ষতিগ্রস্ত একটি চারচাকা গাড়ি! ব্যাপক উত্তেজনা জামুড়িয়ায়!

৬০ নম্বর জাতীয় সড়কে একটি ১৮ চাকার ট্রেলারের ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো তিনটি মোটরসাইকেল ও একটি চারচাকা গাড়ি।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা ১০ টা নাগাদ জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত তপসী পঞ্চায়েতের কুনুস্তুরিয়া কাঁটামোড় সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ থেকে হরিপুর অভিমুখে একটি ১৮ চাকার ট্রেলার দ্রুত গতিতে আসছিল, ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাঁটা মোড়ের কাছে  একটি চলন্ত স্করপিও গাড়িকে সজোরে ধাক্কা মারে ট্রেলারটি। এরপরই ট্রেলারটিই একই সঙ্গে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি, একটি বুলেট, এবং একটি পালসার মোটরসাইকেল কে পিষে দেয়। যদিও এমন মর্মান্তিক ঘটনায় হতাহতের কোন খবর উঠে আসেনি। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ পৌঁছালে পুলিশের সামনে বাম্পারের দাবি ও দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল এবং চারচাকা গাড়ির ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এমন ভয়াবহ দুর্ঘটনার ফলে দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার দুই দিকে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা আইএনটিটিইউসির সভাপতি রাজু মুখার্জি জানান, ট্রেলাটি খুবই দ্রুত গতিতে ছিল, যার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, “এই জায়গায় প্রায়শই দুর্ঘটনা লেগে থাকে।  আমরা প্রশাসনের কাছে আর্জি জানাবো দ্রুত যেন এই এলাকায় বৃহৎ আকারের বাম্পার নির্মাণ করার। এছাড়াও তিনি জানান, আমরা প্রশাসনের সাথে আলোচনা করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির ক্ষতিপূরণের ব্যবস্থাও করব।”

তবে বর্তমানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একই স্থানে বারংবার এমন দুর্ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে। এইভাবে যান চলাচলের ফলে আগামী দিনে আরো বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ভুগছে স্থানীয় বাসিন্দারা।।

ব্যুরো রিপোর্ট, Lcw India জামুরিয়া

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts