spot_img
Tuesday, August 25, 2026
Durgapur
overcast clouds
27.2 ° C
27.2 °
27.2 °
100 %
3.1kmh
87 %
Tue
33 °
Wed
33 °
Thu
33 °
Fri
33 °
Sat
33 °
Homeরাজনীতিপাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রচার তুঙ্গে!

পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রচার তুঙ্গে!

-

পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রচার তুঙ্গে: রচনা ব্যানার্জীকে ঘিরে উপচে পড়া ভিড় |

 পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আজ পাণ্ডবেশ্বরের কেন্দ্রা হাটতলা এলাকায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই সভার মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা ব্যানার্জী। রচনা ব্যানার্জীকে একঝলক দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে কেন্দ্রা হাটতলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, রচনা ব্যানার্জী তাঁর সমর্থনে এখানে এসেছেন এবং মানুষের এই বিপুল সাড়া দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, “মানুষ দিদির (মমতা ব্যানার্জী) উন্নয়নের কাজের ওপর ভরসা রাখছেন, আর এই জনজোয়ারই তার প্রমাণ।

সভায় তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়। প্রার্থী দাবি করেন যে, পাণ্ডবেশ্বরের সাধারণ মানুষ তাঁদের পাশেই আছেন। রচনা ব্যানার্জী যখন সভায় উপস্থিত হন, তখন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা ব্যানার্জীর হাত শক্ত করার এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জয়ী করার আহ্বান জানান। বিশাল এই জনসভা ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাটো। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি নির্বাচনী প্রচারে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts