spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.1kmh
97 %
Sun
32 °
Mon
35 °
Tue
36 °
Wed
32 °
Thu
31 °
Homeরাজনীতিপাণ্ডবেশ্বরে উপচে পড়া ভিড়, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল

পাণ্ডবেশ্বরে উপচে পড়া ভিড়, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল

-

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন চোখে পড়ার মতো। রাঙ্গামাটি ও দান্য গ্রামে আয়োজিত দুটি জনসভায় উপচে পড়া ভিড় সেই ইঙ্গিত দিল।

তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের তরুণ নেতা প্রতীক উর রহমান। সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন দুই নেতা।

বক্তব্য রাখতে গিয়ে প্রতীক উর রহমান দাবি করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের প্রতি প্রবল সমর্থন লক্ষ্য করেছেন। তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, বর্ধমান – সব জায়গাতেই মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন। পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী সারা বছর মানুষের পাশে থাকেন। তাই এখানে লড়াই জেতার নয়, জয়ের ব্যবধান কতটা বড় হবে সেটাই দেখার বিষয়”।

অন্যদিকে প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভাষণের বিরোধীদের তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের সময় মানুষের কাছে আসে। কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। তার কথায়, “ভোট এলে যারা মানুষকে প্রভাবিত করতে চায়, মানুষই তাদের জবাব দেবে”।

তুমি আরও বলেন এই নির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, এটি বাংলার সন্মানের লড়াই। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যায় আহ্বান জানান। সভাপতিকে স্পষ্ট পাণ্ডবেশ্বর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ক্রমশই জোরদার হচ্ছে।।

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts