spot_img
Wednesday, September 9, 2026
Durgapur
light rain
27.2 ° C
27.2 °
27.2 °
87 %
2.1kmh
100 %
Thu
32 °
Fri
31 °
Sat
32 °
Sun
32 °
Mon
32 °
Homeরাজনীতিক্রীড়াবিদদের সঙ্গে আলোচনায় সিপিএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জী

ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনায় সিপিএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জী

-

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কর্মের প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রেক্ষিতে দুর্গাপুর পূর্ব বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জী ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে একটি আলোচনা সভায় অংশ নেন।

দুর্গাপুরের  এ-জোনের লাল ময়দানে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহরের প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা, পাশাপাশি বিশিষ্ট ক্রীড়া সংগঠকরাও। সভায় ক্রীড়া সংস্কৃতির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রার্থী। ক্রীড়াবিদদের অভিজ্ঞতা ও মতামত শোনেন তিনি।

এদিন প্রাক্তন জাতীয় ভারোত্তোলন প্রতিযোগী গোলাম মোস্তফা পুষ্পস্তবক দিয়ে সীমান্ত চ্যাটার্জিকে সম্বর্ধনা জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী প্রার্থী সীমান্ত চ্যাটার্জী বলেন, “একসময় দুর্গাপুরে খেলাধুলা ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং খেলোয়ারদের জন্য বিভিন্ন পাবলিক সেক্টরে কর্মসংস্থানের সুযোগ ছিল। কিন্তু ধীরে ধীরে কর্পোরেট সংস্থার প্রভাবে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তিনি জানান বিধানসভা নির্বাচিত হলে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলে তাদের অন্যতম প্রধান লক্ষ্য”।

হ্যালো তিনি শিক্ষা ও স্বাস্থ্যপরিসেবায় পাবলিক সেক্টরের গুরুত্বের উপর জোর দেন তার মতে দেশের অর্থনীতিতে পাবলিক সেক্টরে প্রধান চালিকাশক্তি। তিনি আরো বলেন, বিধানসভা ও লোকসভায় শ্রমজীবী মানুষের সংখ্যা বাড়লে সাধারণ মানুষের স্বার্থ আরো সুরক্ষিত হবে।

এই আলোচনা সভায় শতাধিক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts