spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.1kmh
97 %
Sun
32 °
Mon
35 °
Tue
36 °
Wed
32 °
Thu
31 °
Homeরাজনীতিদুর্গাপুর আদালত চত্বরে ব্যতিক্রমী রাজনৈতিক সৌজন্যে

দুর্গাপুর আদালত চত্বরে ব্যতিক্রমী রাজনৈতিক সৌজন্যে

-

২০২৬ এর বিধানসভা নির্বাচনী প্রচারের উত্তেজনার মাঝেই দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে দেখা গেল এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্য। রাজনৈতিক মতভেদ ভুলে সৌজন্যে নজির গড়লেন বিজেপি ও সিপিএমের প্রার্থীরা।

এদিন আদালত চত্বরে সিপিএমের দুই প্রার্থী সীমান্ত চ্যাটার্জী ও প্রভাস সাই এবং বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। মুখোমুখি হতেই পরস্পরের সঙ্গে করমর্দন, কোলাকুলি এবং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাঁদের। নির্বাচনী উদ্যোগে এমন দৃশ্য সাধারণত বিরল বলে মনে করছেন উপস্থিত অনেকেই। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন সিপিএমের মেয়র রথীন রায়ের পায়ে দিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র রথীন রায় রাজনৈতিক সৌজন্যের উপর জোর দিয়ে বলেন, “রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু হিংসা বা বিভাজন নয় — মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছানোই জরুরী।”

এই ঘটনাকে ঘিরে জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ একে গণতান্ত্রিক মূল্যবোধের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক নাটক বলেও কটাক্ষ করেছেন।

তবে উভয় পক্ষই জানিয়েছে গণতন্ত্রের মতপার্থক্য থাকা স্বাভাবিক কিন্তু হিংসার বদলে ঐক্য ও সৌজন্যের বার্তাই সমাজের জন্য বেশি প্রয়োজনীয়।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts