spot_img
Thursday, September 10, 2026
Durgapur
scattered clouds
26.8 ° C
26.8 °
26.8 °
89 %
2.3kmh
39 %
Thu
26 °
Fri
30 °
Sat
32 °
Sun
32 °
Mon
34 °
Homeরাজনীতিতৃণমূল ছাত্র- যুবদের সঙ্গে সাইকেল র‍্যালিতে প্রার্থী কবি দত্ত

তৃণমূল ছাত্র- যুবদের সঙ্গে সাইকেল র‍্যালিতে প্রার্থী কবি দত্ত

-

প্রখর দাবদাহকে উপেক্ষা করে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। তৃণমূল ছাত্র পরিষদ-এর ছাত্র-যুবদের সঙ্গে সাইকেল র‍্যালিতে অংশ নিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত।

দুর্গাপুর-এর এসবি মোড় থেকে শুরু হয়ে স্টেশন বাজার পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে চলে এই র‍্যালি। তীব্র গরম সত্ত্বেও রাস্তাজুড়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান আর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সমগ্র এলাকা।

সারাদিনের পদযাত্রার পর সাইকেল র‍্যালি নিয়ে উচ্ছ্বসিত প্রার্থী কবি দত্ত বলেন, “এটা আরও একটা অসাধারণ অনুভূতি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই আমাদের মূল লক্ষ্য। সকালে পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছি, আর সাইকেল র‍্যালি সেই যোগাযোগকে আরও সহজ ও প্রাণবন্ত করেছে। এতে যেমন স্বাস্থ্যচর্চা হচ্ছে, তেমনই মানুষের সঙ্গে আত্মিক সংযোগও আরও দৃঢ় হচ্ছে।”

তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের সঙ্গে এই সাইকেল র‍্যালি সবার মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনার ইতিবাচক সাড়া মিলছে। রাজনৈতিক মহলে চর্চা দুর্গাপুর পশ্চিম বিধানসভা ধীরে ধীরে তৃণমূলের শক্তঘাটিতে পরিণত হচ্ছে।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts