spot_img
Wednesday, July 22, 2026
Durgapur
light rain
26.6 ° C
26.6 °
26.6 °
84 %
2.4kmh
100 %
Thu
29 °
Fri
32 °
Sat
34 °
Sun
36 °
Mon
34 °
Homeদুর্গাপুরনিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় ভারতের ধারে উল্টে গেল পণ্যবাহী কন্টেনার

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় ভারতের ধারে উল্টে গেল পণ্যবাহী কন্টেনার

-

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেলো পণ্যবাহী কনটেনার। দুর্গাপুরের হেভি মোড়ের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনায় বরাত জোরে প্রাণে বাঁচলো বাড়ীর লোকজন। দুরন্ত গতিতে ছুটে একটি বারো চাকার পণ্যবাহী কনটেনার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বাড়ির সামনে এসে উল্টে গিয়ে গাছে আটকে পড়ে। ঘটনার জেরে উত্তেজনা এলাকায়।

অভিযোগ, এই পণ্যবাহী কনটেনার অন্ডালে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ধাক্কা মারে,দু জনের অবস্থা আশঙ্কাজনক। এরপরেই ১৯ নম্বর জাতীয় সড়কের  বর্ধমানগামী লেন ধরে পণ্যবাহী কনটেনারটি বেপরোয়া গতিতে ছুটে এসে দুর্গাপুরের এম. এ.এম. সি কারখানা সংলগ্ন হেভি মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাছে ঝুলে যায়, নিচেই ছিল বসতি ঘর।

অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল চালক, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে ব্যারিকেড দেওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts