spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeরাজনীতিতাপমাত্রাকে ডোন্ট কেয়ার - প্রচারে নরেন্দ্রনাথ চক্রবর্তী

তাপমাত্রাকে ডোন্ট কেয়ার – প্রচারে নরেন্দ্রনাথ চক্রবর্তী

-

চড়া রোদকে উপেক্ষা করে পাণ্ডবেশ্বর বিধানসভায় একাই মাঠ কাঁপাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী! জামগড়া থেকে প্রতাপপুর—তীব্র দাবদাহে ঘাসফুলের ঝোড়ো প্রচারে থমকে গেল এলাকা।

আবহাওয়া দপ্তরের জারি কমলা সতর্কতা, না কি নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারের তেজ — পাণ্ডবেশ্বরে আজ করে পারদ চড়ছে ? নিজের হোমগ্রাউন্ডে আজ সকাল থেকেই কার্যত একাই প্রচারের ব্যাটিং করলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। জামগড়া, প্রতাপপুর ও নাচন এলাকায় তাঁর প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

একাই মাঠ দাপাচ্ছেন নরেন। বিরোধীরা যখন গরমে নাজেহাল, তখন ঘরের ছেলে নরেন্দ্রনাথ সকাল থেকেই ময়দানে। নাচন থেকে প্রতাপপুর—যেদিকেই যাচ্ছেন, অনুগামীদের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে রাস্তা। ৪২ ডিগ্রি রোদকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন সমর্থকরা। জামগড়ায় পা রাখা মাত্রই তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরেন কাতারে কাতারে মানুষ। কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও আবার জয়ধ্বনি—মুহূর্তেই বদলে যায় এলাকার ছবি।

কেবল ভোট চাওয়া নয়, বয়স্কদের আশীর্বাদ নেওয়া আর ছোটদের মাথায় হাত বুলিয়ে নরেন বুঝিয়ে দিলেন কেন পাণ্ডবেশ্বর তাঁর নিজের জমি।

প্রখর রোদের তাপ না কি নরেন্দ্রনাথের দাপট? —কোনটা বিরোধীদের বেশি ঘাম ঝরাবে, সেটাই এখন দেখার। তবে জনসাধারণের এই ভিড় বুঝিয়ে দিল, হোমগ্রাউন্ডে তৃণমূল প্রার্থী কিন্তু একাই একশো!

ব্যুরো রিপোর্ট, Lcw India পাণ্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts