spot_img
Friday, September 25, 2026
Durgapur
moderate rain
24.8 ° C
24.8 °
24.8 °
97 %
6.3kmh
92 %
Fri
25 °
Sat
31 °
Sun
32 °
Mon
33 °
Tue
34 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ

দুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ

-

দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল এবং দলীয় কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগকে ঘিরে সোমবার উত্তেজনা ছড়ায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চলে সৃষ্টি হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

অভিযোগ রবিবার গভীর রাতে কয়েকজন বিজেপি কর্মী তৃণমূল দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন এবং সেখানে থাকা কর্মীদের বেরিয়ে যেতে বলেন দু নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু সিং দাবি করেন এরপর জোর করে কার্যালয়ের চাবি নিয়ে অফিস খোলা হয়। তাঁর অভিযোগ এর পরই এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাজু সিং বলেন, “বিজেপির উচ্চ নেতৃত্ব নিজেদের দলীয় কার্যালয় খোলার কথা বলছে। কিন্তু এখানে আমাদের উপর তান্ডব চালানো হচ্ছে। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।”

অন্যদিকে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, “এই ঘটনায় বিজেপির আদি কর্মীদের কোন ভূমিকা নেই। তৃণমূলের লোকজনই নিজেদের মধ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। আমরাও পুলিশকে বিষয়টি জানিয়েছি এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছি।”

ঘটনার পর এলাকায় উত্তীর্ণ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts