spot_img
Tuesday, March 31, 2026
Durgapur
broken clouds
26.1 ° C
26.1 °
26.1 °
63 %
2.3kmh
59 %
Tue
26 °
Wed
41 °
Thu
42 °
Fri
43 °
Sat
43 °
Homeরাজনীতিদুর্গাপুর পশ্চিমে কংগ্রেস প্রার্থী, ভূমিপুত্র তরুণ রায়ের প্রচার শুরু

দুর্গাপুর পশ্চিমে কংগ্রেস প্রার্থী, ভূমিপুত্র তরুণ রায়ের প্রচার শুরু

-

রবিবার রাজ্যে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গেল ময়দানের লড়াই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের তলপে প্রার্থী করা হয়েছে একেবারে নতুন মুখ তরুণ রায়কে। তবে রাজনৈতিক ময়দানে ‘ভূমিপুত্র’ পরিচয় তাঁর বড় শক্তি বলে মনে করছে দল।

স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে পরিচিত লাবণ্য ঘটক ও আনন্দ গোপাল মুখার্জির আদর্শে অনুপ্রাণিত তরুণ রায় নিজেকে এই মাটির সন্তান হিসেবেই তুলে ধরেছেন তার কথায়, “দুর্গাপুরের মানুষের সুখ- দুঃখ খুব কাছ থেকে দেখেছি। তাঁদের জন্য কাজ করাই আমার লক্ষ্য।

প্রথমবার ভোটের লড়াইয়ে নামলেও তার সামনে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা অর্জন। তবে আত্মবিশ্বাসী তরুণ রায় জানিয়েছেন, “দুর্গাপুর বহু গ্রামের মানুষের ত্যাগে গড়ে উঠেছে। অথচ আজও অনেক মানুষ বঞ্চিত তাদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব”। তিনি আরও বলেন, জয়ী হলে-  এবার থেকে দুয়ারে বিধায়ককে দেখতে পাবে সাধারণ মানুষ |

নতুন মুখ নতুন স্বপ্ন — এই সমীকরণে কতটা সফল হন তরুণ রায়, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সোমবার সকালে ৩৫ নম্বর ওয়ার্ডের ভোপাল মাঠে এলাকায় নিজের পাড়ার দূর্গা মন্দিরে ক্লোজ দেবতার পূজো দিয়ে প্রচার শুরু করেন তিনি এরপর মা কমলারানীর মন্দির এবং শিবশক্তি ধামে পুজো দিয়ে প্রথম দিনের প্রচার পর্ব শেষ করেন। প্রচারের সময় এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জোর দেন তরুণ রায়।

বয়স্কদের পা ছুঁয়ে প্রণাম করে তাঁদের আশীর্বাদ দেন। আর সাধারণ মানুষও দু হাত ধরে আশীর্বাদ করেন নতুন প্রার্থীকে। প্রায় ১০০ কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রথম দিনের অভিযান সম্পন্ন করেন তিনি।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts