spot_img
Tuesday, August 25, 2026
Durgapur
moderate rain
28.2 ° C
28.2 °
28.2 °
94 %
1kmh
87 %
Tue
30 °
Wed
33 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Homeদুর্গাপুররামনবমী উপলক্ষে ধুনুরা প্লটে বর্ণাঢ্য শোভাযাত্রা

রামনবমী উপলক্ষে ধুনুরা প্লটে বর্ণাঢ্য শোভাযাত্রা

-

রামনবমী উপলক্ষে দুর্গাপুরের ধুনুরা  প্লটে সন্ন্যাসী সাধু আশ্রম (গোসাই বাবা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতিবছরের মতন এবারও এই শোভাযাত্রা ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের আবহও মানুষের উচ্ছ্বাস। শুভ যাত্রার অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদে শিশুদের অংশগ্রহণ তারা রাম লক্ষণ সীতা ও হনুমানের সাথে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নিয়ে সকলের নজর কেড়ে নেয়। রঙিন পোশাক ও ভক্তিমূলক পরিবেশ শোভাযাত্রাকে আরো প্রাণবন্ত করে তোলে।

এই প্রসঙ্গে সমাজসেবী রজত গড়ায় জানান মন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর রামনবমী উপলক্ষে এই ধরনের শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই আয়োজন আরো বৃহৎ আকার ধারণ করেছে এবং এলাকাবাসীর মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো এই শোভাযাত্রা শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় এলাকার বিভিন্ন ধর্মের মানুষও একত্রিত হয়ে অংশগ্রহণ করে ফলে এটি এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শোভাযাত্রাটি, ধুনুরা প্লটের সন্ন্যাসী সাধু আশ্রম থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে অগ্রণী গলি হয়ে পুনরায় মন্দিরে ফিরে এসে সমাপ্ত হয়। পথে পথে ভক্তদের ভিড় ও উচ্ছাস ছিল চোখে পড়ার মতন। এদিনের শোভাযাত্রা ঘিরে মানুষের আনন্দ উৎসাহ ও ধর্মীয় আবেগে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts