spot_img
Thursday, July 23, 2026
Durgapur
overcast clouds
29.7 ° C
29.7 °
29.7 °
67 %
4.5kmh
100 %
Thu
32 °
Fri
33 °
Sat
34 °
Sun
36 °
Mon
35 °
Homeদুর্গাপুরদুর্গাপুর রেফারিস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন

দুর্গাপুর রেফারিস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন

-

সময়টা ১৯৬৬ সালের জুন মাস “জোনাল রেফারিস্ অ্যাসোসিয়েশন” থেকে “দুর্গাপুর রেফারিস্ এসোসিয়েশনে”র পথ চলা শুরু হয়েছিল। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে লালা লাজপত রাই রোড সংলগ্ন দুর্গাপুর রেফারিস্ এসোসিয়েশনের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শুরুতেই অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পতাকা উত্তোলন করে সভাপতি  প্রদীপ কুমার ব্যানার্জি বলেন প্রতি বছরের মতন এবারও বেশ কিছু সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হলো।

অন্যদিকে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাসোসিয়েশনের সম্পাদক আশিস মণ্ডল বলেন বায়ুমন্ডলে ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ করা হয়।

সেদিন সংস্থার কার্যালয়ে সংলগ্ন এলাকায় ২৫ টি চারা গাছ রোপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সদস্য দুর্গেশ বিশ্বাস সমীর ভট্টাচার্য দীপেন সিনহা মিলন চ্যাটার্জী রঞ্জিত গুহ এছাড়াও বর্তমান সদস্যরা।

ব্যুরো রিপোর্ট, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts