spot_img
Tuesday, February 10, 2026
Durgapur
clear sky
17 ° C
17 °
17 °
27 %
1.9kmh
0 %
Tue
17 °
Wed
31 °
Thu
31 °
Fri
31 °
Sat
33 °
Homeদুর্গাপুরদুর্গাপুরের মাঠ থেকে সর্বভারতীয় ক্রিকেট মঞ্চ

দুর্গাপুরের মাঠ থেকে সর্বভারতীয় ক্রিকেট মঞ্চ

-

টেনিস ক্রিকেটের সর্ববৃহৎ মঞ্চ ISPL অনার্স অফ হয়ে ইতিহাস গড়েছে কলকাতা দল টাইগার্স অফ কলকাতা। এই সাফল্যের নেপথ্যে যার অলরাউন্ডার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি দুর্গাপুরের গর্ব- সরোজ প্রামাণিক। দুর্গাপুরের সাধারণ মাঠ থেকে শুরু করে সুরাতের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম – এই যাত্রা শুধু একজন খেলোয়াড় নয়, এটি স্বপ্ন দেখার সাহসের গল্প। দুর্গাপুরের সৃজনী গেস্ট হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সরোজ প্রামাণিককে সম্বর্ধনা জানালেন দুর্গাপুরের টেনিস ক্রিকেটপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার গর্বিত বাবা মা। ছোটবেলার নানা স্মৃতি উঠে আসে আলোচনায় – টিউশন ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে পালানো, কিংবা পরিবারের সবার কাছে উপহার হিসেবে শুধু বল চাওয়ার আবদার। সেই ছোট্ট ছেলের স্বপ্ন আজ বাস্তব। অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রলয় ব্যানার্জি জানান, “ঘরের ছেলের এই সাফল্য আজ সারা দুর্গাপুরবাসীর মুখ উজ্জ্বল করেছে। আগামীতেও আমরা স্বরাজের পাশে থাকবো।”

সভায় উপস্থিত জেলা স্পোর্টস সেলের সভাপতি স্বাধীন ঘোষ বলেন, “সরোজ প্রামাণিকের এই সাফল্য আগামী প্রজন্মকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। দুর্গাপুর থেকে আরও অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে আগামীদিনে।”

অন্যদিকে দুর্গাপুরের দিকপাল ক্রিকেটার তারাচরণ চ্যাটার্জীপি সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন তার হার না মানা মানসিকতার কথা। পরিশ্রম আর আত্মবিশ্বাস এই দুইই সরোজকে আজকের সরোজ করে তুলেছে।” অনুষ্ঠানে উপস্থিত থেকে সরজের বাবা-মা কি জানালেন শুনে নেব…

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমত আলম, সিনুজি, দুর্গাপুরের খ্যাতনামা ফুটবলার বিবেক সিং, অমিত শীল,সহ একাধিক ক্রিকেটপ্রেমী মানুষ যারা সহজে সাফল্যের নিজেদের গর্বিত মনে করছেন।
এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে এসে টেনিস ক্রিকেটার সরোজ প্রামানিক তার জার্নি সম্বন্ধে কি জানালেন শোনাবো আপনাদের।

এদিন সারোজকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি কেক কেটে সরোজ প্রামানিকের আগামীদিনের সাফল্য কামনা সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানায়। সরোজ প্রামানিক আজ শুধু একজন সফল ক্রিকেটার নন। তিনি দুর্গাপুরের হাজার হাজার তরুনের কাছে অনুপ্রেরণা। তাঁর যাত্রা প্রমাণ করে সুযোগ আর পরিশ্রম মিললে ছোট শহর থেকেও বড় মঞ্চ জয় করা সম্ভব। দুর্গাপুর তাকিয়ে আছে তার আগামী দিনের আরও বড় সাফল্যের দিকে। আমরা LCW ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে উদীয়মান তারকা ক্রিকেটার সরোজের সার্বিক উন্নতি কামনা করি।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts