spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeসর্বশেষওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল

ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল

-

কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলে শামিল হন পশ্চিম বর্ধমান জেলার আরতি গ্রামের ইসলাম সম্প্রদায়ের মানুষজন। শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুরে আরতি গ্রামের জামে মসজিদ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সমগ্র আরতি গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় জামে মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে আরতী গ্রামের তিনটি মসজিদের ইমাম সহ অন্যান্য সদস্যরা ও গ্রামবাসীরা শামিল হন। এদিন ইমামরা জানান কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে আজ তাদের এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়।

এদিন হাজার খানেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে পা মেলান। আরতি গ্রামের তিনটি মসজিদের ইমামদের দাবি কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts