spot_img
Friday, March 27, 2026
Durgapur
broken clouds
27.5 ° C
27.5 °
27.5 °
35 %
2.8kmh
63 %
Fri
28 °
Sat
36 °
Sun
38 °
Mon
40 °
Tue
39 °
Homeখেলাদুর্গাপুরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত তৃতীয় বর্ষে 5K ম্যারাথন

দুর্গাপুরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত তৃতীয় বর্ষে 5K ম্যারাথন

-

দুর্গাপুরে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষের দুর্গাপুর 5K ম্যারাথন। লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ও জংশন মলের উদ্যোগে এবং ডিএসএমএস কলেজ ও দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের সহযোগিতায় এই ম্যারাথনের আয়োজন করা হয়। রবিবার সকালে দুর্গাপুর জংশন মল থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশ নেন প্রায় এক হাজার প্রতিযোগী।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা বসাক, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক দুর্গাপুর সুমন বিশ্বাস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জংশনমলের সিইও অরিজিৎ চ্যাটার্জী, ম্যারাথন কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটির গুরুত্ব ও আকর্ষণ আরও বেড়ে যায়। দুর্গাপুর ম্যারাথন কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী জানান, “গত দু’বছর ধরে এই ম্যারাথনের মূল থিম ছিল ‘রান ফর ডায়াবেটিস’। এ বছর তার সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশ সচেতনতার বার্তা – ‘রান ফর এনভারমেন্ট’। সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।”

পুরুষ ও মহিলা এই দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা, যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও  ৫ হাজার টাকা করে পুরস্কার পান। পাশাপাশি চতুর্থ থেকে দশম স্থানাধিকারী পুরুষ ও মহিলা প্রতি বিভাগে আরও সাতজন প্রতিযোগীকে এক হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়াও পাঁচ কিলোমিটার দৌড় সফলভাবে সম্পূর্ণ কারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সার্বিকভাবে দুর্গাপুর ফাইভ কে ম্যারাথন শহরের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে এক নতুন উদ্দীপনা এনে দিয়েছে বলে মত অংশগ্রহণকারী ও দর্শকদের। উদ্যোক্তাদের আসা আগামী দিনে এই উদ্যোগ আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

সমরেন্দ্র দাস, Lcw India দূর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts