spot_img
Sunday, September 6, 2026
Durgapur
overcast clouds
33.2 ° C
33.2 °
33.2 °
66 %
2.1kmh
97 %
Sun
32 °
Mon
35 °
Tue
36 °
Wed
32 °
Thu
31 °
Homeরাজনীতিঅনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে পথে নামলো যুব কংগ্রেস

অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে পথে নামলো যুব কংগ্রেস

-

কর্তব্যরত পুলিশ আধিকারিকের মা ও স্ত্রীকে কদর্য ভাষায় কথা ও গালিবালা গালিগালাজ দেওয়ার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে দুর্গাপুরের চন্ডীদাস বাজারে এলাকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ও দুর্গাপুর পূর্ব বিধানসভার যুব কংগ্রেস সভাপতি এমডি শাহনাওয়াজ আহমেদের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেভাবে এক পুলিশ আধিকারিকের মা ও স্ত্রী সম্পর্কে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন।, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।

আগামী দিনে অনুব্রত মণ্ডল যদি কোন উচ্চপদ অধিকারী পুলিশকর্তার বাড়ির মহিলাকে তুলে নিয়ে যান তার দায়িত্ব কি পুলিশ মন্ত্রী নেবেন ? এই ধরনের তৃণমূল নেতাদের ভয় পেয়ে পুলিশ আজ টেবিলের তলায় লুকিয়ে থাকে। দেবেশ বাবু পুলিশের উদ্দেশ্যে বলেন মেরুদন্ডটা সোজা করে বাঁচার চেষ্টা করুন। অবিলম্বে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এরপর এই বিক্ষোভ কর্মসূচিতে অনুব্রত মণ্ডলের কুশপুত্তোলিকা দাহ করা হয়।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts