spot_img
Wednesday, September 16, 2026
Durgapur
overcast clouds
27.7 ° C
27.7 °
27.7 °
79 %
3.1kmh
100 %
Wed
28 °
Thu
34 °
Fri
33 °
Sat
32 °
Sun
33 °
Homeদুর্গাপুরদুর্গাপুরে একই দিনে ADDA র ৫টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠান

দুর্গাপুরে একই দিনে ADDA র ৫টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠান

-

রাজ্য সরকারের উদ্যোগে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত দিয়ে পাঁচটি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করা হয়। দুর্গাপুর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে অভিষিক্ত হওয়ার পর থেকে শুধু দুর্গাপুরই নয় আসানসোল, কুলটি, বারাবনি, কাঁকসা, পানাগর, গলসি ও গুসকরা সহ  এলাকায় ব্যাপক হারে উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

 এ দিনের প্রকল্প গুলি যথাক্রমে:

১. রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুরের এমএএমসি এলাকার ভি কে নগর অঞ্চলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে নির্মিত  একটি রান্নাঘর ও শৌচালয়ের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

২. রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুরের এমএএমসি শান্তিময়ী কালীমন্দিরে  আসানসোল দুর্গাপুর উন্নয়ন পক্ষ থেকে নির্মিত আচ্ছাদন ও শৌচালয়ের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন পুরমাতা লাভলী রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

৩. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধাননগরে আইআরবি ক্যাম্পাসে চারটি হাই মাস্ট আলোক বাতির উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

৪. রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধাননগরের বিপ্লবী রাসবিহারী বসু সরণি নামক রাস্তার নবরূপের সংস্কারের কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পিনাকেল ইনফোটেকের কর্ণধার  বিমল পাটোয়ারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

  ৫. দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডে সারদাপল্লী কালী মন্দিরের  আচ্ছাদনের নবনির্মিত প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ হালদার, সুস্মিতা ভূঁই ও অসীমা চক্রবর্তী।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts