নবরাত্রি উপলক্ষে দুর্গাপুরের ভারতী রোডের নতুন পল্লী এলাকায় শ্রী শ্রী মা কালী মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ২৪ প্রহর নাম সংকীর্তন ও হোমযজ্ঞ। বিগত পাঁচ বছরের মতন এ বছরও এই ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ ও আড়ম্বর লক্ষ্য করা যায়।

১৮ ই মার্চ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী অনুষ্ঠানে সকাল থেকেই শুরু হয় নাম সংকীর্তন ও যজ্ঞের আয়োজন। ভক্তদের ভিড় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বান্টি সিং ও দেবাংশু রায় যারা আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

আয়োজক কমিটির সদস্য আজাদ সিং জানান, “বিগত বছরগুলির মতো এবছরও আমরা নাম সংকীর্তন মহাযজ্ঞ এবং নরনারায়ন সেবার আয়োজন করেছি। যাতে এলাকার সকল মানুষ অংশ নিতে পারেন”

১৯শে মার্চ অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে প্রায় আড়াই হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এই প্রসাদ গ্রহণে অংশগ্রহণ করেন। এই বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- কমিটির সদস্য কিষান পাশওয়ান, বাবন পাশওয়ান, রোশন পাশওয়ান, মিথিলেশ পাশওয়ান, সঞ্জীব পাশওয়ান সুরেশ মন্ডল ও পাপ্পু খান। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুষ্ঠু সম্পন্ন হয়। নবরাত্রি উপলক্ষে এই ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নতুন পল্লী এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যা এলাকায় মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

