spot_img
Friday, July 10, 2026
Durgapur
moderate rain
35 ° C
35 °
35 °
49 %
3.6kmh
100 %
Fri
34 °
Sat
31 °
Sun
32 °
Mon
33 °
Tue
33 °
Homeদুর্গাপুরভক্তি, ঐক্য আর যুবশক্তির মেলবন্ধনে উজ্জ্বল দুর্গাপুরের রামনবমী

ভক্তি, ঐক্য আর যুবশক্তির মেলবন্ধনে উজ্জ্বল দুর্গাপুরের রামনবমী

-

দুর্গাপুরের চন্ডিদাস রোডের ভক্তি, ঐতিহ্য এবং জনসম্পৃক্ততার এক অনন্য মেলবন্ধন তৈরি করল পঞ্চম বর্ষে রামনবমী পুজো। ওম সাঁই রাম ট্রাস্ট এর পরিচালনায় এবং সমাজসেবী পারিজাত গাঙ্গুলীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান যেন একদিকে ধর্মীয় আবেগ অন্যদিকে সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠলো। পুজোর মূল পড়বে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর লক্ষণ চন্দ্র ঘড়ুই, বিজেপি নেতা অভিজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ । ভক্তিমূলক পরিবেশে পুজো সম্পন্ন হওয়ার পর সকলের মধ্যে ছিল এক আন্তরিক মিলনমেলার আবহ।

বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই বলেন গত চার বছরের মতন এবারও পারিজাতের আমন্ত্রণে এই পুজো এসে তিনি অত্যন্ত আনন্দিত। অন্যদিকে প্রধান উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলী জানান, হিন্দু সংস্কৃতি পুজো পাঠ ও ঐতিহ্যকে মানুষের মধ্যে জাগরিত রাখতেই আমরা এই আয়োজন করে আসছি।

দুপুরে পুজো শেষে বিকেলে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বাইক র‍্যালি, যা এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। রাজ্য বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে অনুষ্ঠিত এই  র‍্যালিতে দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ড থেকে প্রায় ৫০০ বাইকে ১২০০ জন যুবক অংশগ্রহণ করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে এত সংখ্যক যুবকের উপস্থিতি শহরের সম্প্রীতি বার তাকেই আরো জোরালো করে তোলে।

র‍্যালিটি চিত্রালয় মেলা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় মেলাময়দানেই শেষ হয় । র‍্যালিতে বিশেষ আকর্ষন ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই, যিনি খোলা গাড়িতে গদা কাঁধে নিয়ে অংশগ্রহণ করেন যা ভক্তদের মধ্যে বিশেষ উন্মাদনার সৃষ্টি করে। সব মিলিয়ে ধর্মীয় আবহের পাশাপাশি সামাজিক ঐক্য ও যুবশক্তির জাগরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো রামনবমী উৎসব ও বাইক র‍্যালি। দুর্গাপুর বাসীর কাছে এটি শুধু একটি পুজো নয় বরং এক মিলন উৎসব — যেখানে ধর্ম ও রাজনীতি ও সম্প্রীতি একসাথে মিশে গিয়ে তৈরি করেছে এক অনন্য আবহ।

সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts