spot_img
Thursday, July 9, 2026
Durgapur
overcast clouds
28.1 ° C
28.1 °
28.1 °
84 %
3.4kmh
97 %
Thu
28 °
Fri
34 °
Sat
34 °
Sun
33 °
Mon
33 °
Homeখেলাস্বপ্নের জয় গ্রামের গর্ব : ঋত্বিক হাঁসদার অনুপ্রেরণার গল্প

স্বপ্নের জয় গ্রামের গর্ব : ঋত্বিক হাঁসদার অনুপ্রেরণার গল্প

-

“গ্রামের মাঠ থেকে জাতীয় মঞ্চ — ঋত্বিকের গ্লাভসে জ্বলছে স্বপ্নের সোনা!”

“দৃঢ় সংকল্প অদম্য লড়াই — গোলপোস্টে দাঁড়িয়ে ইতিহাস লিখল ঋত্বিক!”

পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ছত্রিশগড় সাধারণ মানচিত্র হয়তো ছোট্ট একটি নাম কিন্তু আজ এই গ্রামই গর্বের সঙ্গে উচ্চারণ করছে এক তরুণের নাম – ঋত্বিক হাঁসদা। জাতীয় ট্রাইবাল  স্তরের ফুটবল প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে সে শুধু নিজের নাম নয়, গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছেন।

একটি আদিবাসী পরিবারের সন্তান ঋত্বিকের যাত্রা সহজ ছিল না। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি তার মন পড়ে থাকত গ্রামের মাঠে। ফুটবল ছিল তার নেশা, আর গোলপোস্ট ছিল তার স্বপ্নের ঠিকানা। অনুরা যখন ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় তখন ঋত্বিক নিজের লক্ষ্য স্থির করেছিলেন –  একদিন বড় মঞ্চ খেলবেন দেশের জন্য জিতবেন। হুগলির উত্তর পাড়া নেতাজী ব্রিগেডে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতাকে শানিয়ে তোলে। কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা আর অদম্য ইচ্ছা শক্তি তাকে পৌঁছে দেয় জাতীয় স্তরের মঞ্চে।

৩ রা  এপ্রিল২০২৬, রায়পুরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ছত্রিশগড়ের বিরুদ্ধে বাংলার জার্সি গায়ে গোলরক্ষক হিসেবে অসাধারণ পারফরমেন্স করে তিনি নিশ্চিত করেন স্বর্ণপদক। এই জয় শুধু একটি মেডেল নয় – এটি এক গ্রামের স্বপ্ন এক পরিবারের গর্ব আর অসংখ্য তরুণের অনুপ্রেরণা।

ঋত্বিকের এই সাফল্যে আনন্দে ভেসেছে ছত্রিশগণ্ডা। গ্রামের প্রাক্তন ফুটবলার মিঠুন বাদ্যকর, টিংকু বাদ্যকর ও সুজয় বাদ্যকর সহ অনেকে তার বাড়িতে গিয়ে ফুলের তোড়া, স্মারক ও শুভেচ্ছা দিয়ে তাকে সম্মানিত করেন। তাদের চোখে এই জয় যেন নিজেদেরই জয়।

প্রাক্তন ফুটবলার ও রেফারি অভিজিৎ বাদ্যকর বলেন, “ঋত্বিকের মধ্যে আমরা সব সময় তাঁর খেলার প্রতি একটা আলাদা জেদ আর ভালোবাসা দেখেছি। আজ তার এই সাফল্যে আমরা গর্বিত। আমাদের ছোট্ট গ্রাম যে জাতীয় স্তরে পরিচিতি পাচ্ছে, তার কৃতিত্ব সম্পূর্ণ ঋত্বিকের”।

ঋত্বিক নিজেও আবেগ ঘন কণ্ঠে বলে, “ছোটবেলা থেকেই গোলরক্ষক হিসেবে খেলতে ভালবাসতাম। আজ বাংলার হয়ে খেলতে পেরে আর স্বর্ণপদক জিততে পেরে খুবই ভালো লাগছে। আগামী দিনে দেশের জার্সি গায়ে চাপিয়ে আরো বড় সাফল্য আনতে চাই”।

এই গল্প শুধু এক খেলোয়াড়ের নয় এটি প্রমাণ করে স্বপ্ন বড় হলে পথ যতই কঠিন হোক জয় একদিন আসবেই ছত্রিশ ঘন্টার মাটিতে জন্ম নেওয়া এই তরুন আজ দেখিয়ে দিল। প্রত্যন্ত গ্রাম থেকেও জাতীয় মঞ্চে উঠে আসা সম্ভব – যদি থাকে দৃঢ় সংকল্প আর পরিশ্রমের শক্তি।

ঋত্বিক হাঁসদা আজ শুধু একজন গোলরক্ষক নন, তিনি আজ হয়ে উঠেছেন হাজারো তরুনের অনুপ্রেরণা!

রাকেশ লাহা, Lcw India পান্ডবেশ্বর

Related articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest posts